Loading...
Loading...

মুফতি জসিম উদ্দীন সাহেব
মহাসচিব

নুরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের মুহতারাম মহাসচিব

আল্লামা মুফতি জসিমুদ্দীন সাহেব (দা. বা.) এর দুআ ও বাণী

বিসমিল্লাহির রহমানির রহিম

সমস্ত প্রশংসা ঐ মহান আল্লাহ্ তায়ালার জন্য, যিনি হাজার হাজার সৃষ্টি থেকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি (মানুষ) হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সুস্থ দেহের অধিকারী করে তাঁর মনোনীত মুসলমান হওয়ার সৌভাগ্য দান করেছেন।

​অগনিত দরূদ ও সালাম মহামানব, মুক্তির দিশারী, সরদারে দুজাহান, নবীকুল শিরোমনি, বিশ্বনবী মুহাম্মাদুর রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম ও তাঁর সাহাবা আজমাঈনের প্রতি। যেই রসূলের (সঃ) মাধ্যমেই আমাদের ইহ-পরকালীন শান্তি ও মুক্তি নির্ভর করে।

​শান্তি ও মুক্তিকামী প্রিয় মুসলমান ভাই ও বোনেরা,

​প্রকৃতপক্ষে এ জগতে এক সময় আমরা কেহই ছিলাম না। এখন আছি, তবে কতক্ষণ বেঁচে থাকবো এ সত্য কথা কোন ব্যক্তিরই জানা নেই। আমাদের মৃত্যু একান্ত নিশ্চিত, কিন্তু কখন মৃত্যু হবে ইহা সব মানুষেরই অজানা। আল্লাহ্ পাক কুরআন মাজীদে জানিয়েছেন, খবরদার (হুঁশিয়ার) তোমরা কখনো মুসলমান না হয়ে কবরে আসিও না। আর তাই মুসলমান হওয়ার জন্য, তিনি কুরআন মাজীদকে মানুষের একমাত্র জীবন বিধান করে পাঠিয়েছেন। তিনি বলেছেন কুরআন শরীফ অনুযায়ী যারা জিন্দগী গঠন করবে। কেবল মাত্র তারাই সত্যিকারে মুসলমান হয়ে কবরে যেতে পারবে। বস্তুতঃ কুরআন শরীফ শিক্ষার এবং তদানুযায়ী চলার বিকল্প পৃথিবীতে আর কিছুই নাই। আল্লাহ্ পাক কুরআন শরীফ শিখা সহজ করে দিয়েছেন। অনেক মানুষ নিজেরা অলসতা করে এ সহজ বিধানটি শিখে না। বাংলাদেশে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পূর্বের তুলনায় বহু লোক সহী কুরআন শিখেছেন। তবে দরকার ছিল প্রত্যেক মুসলমান মাত্রই কুরআন শরীফ শিক্ষা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শতকরা ৮৫ জন মুসলমান এখনও কুরআন শরীফ শিখে নাই। এর মধ্যে বিভিন্ন কারণ থাকা স্বাভাবিক। এতে প্রধান কারণগুলির মধ্যে একটি ইহাও হইতে পারে যে, কুরআন শরীফ আরবী, আমরা বাংলাদেশী। আমাদের জন্য অতি সহজে বিশুদ্ধভাবে কুরআন শরীফ শিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং কুফরী শিক্ষার ব্যাপক প্রসারে ইসলামী শিক্ষার প্রতি অবহেলা, অন্যতম কারণ বলে আমার ক্ষুদ্র বিবেককে নাড়া দেয়। সে জন্যই স্বল্প সময়ে কচিকাঁচা বাচ্চাদের বিশুদ্ধভাবে কুরআনের তিলাওয়াত ও জরুরী মাসআলা-মাসায়েল শিক্ষা দেওয়ার একটি সফল পদ্ধতি হলো এই নুরানী পদ্ধতি। বর্তমান সময়ে এই নুরানী পদ্ধতির মাধ্যমে দেশব্যাপী কুরআনের শিক্ষার বিশাল খিদমাত হচ্ছে। নুরানীর মাধ্যমে সর্বত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে পড়ছে। নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ হাটহাজারী মাদরাসার অধীনে পরিচালিত একটি উন্নতমানের আদর্শ বোর্ড। আমার এ প্রচেষ্টা, আমার আকাঙ্খা, যাতে সকল মুসলমান অতি সহজে বিশুদ্ধভাবে কুরআন শরীফ এবং নামাজ শিখে তদানুযায়ী আমল করে ইহ-পরকালীন শান্তি ও মুক্তির সুপথ পেয়ে যায়। আল্লাহ পাক যেন সে সঙ্গে আমি অদমকেও কবুল করেন, আমিন।

বিনীত -

আল্লামা মুফতি জসিমুদ্দীন সাহেব (দা. বা.)

মহাসচিব


নোটিশ সকল নোটিশ

আল্লামা খলিল আহমদ কাসেমী
চেয়ারম্যান
...

বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম নুরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর সার্বিক কার্যক্রম বিস্তৃতির লক্ষ্যে নতুন ওয়েবসাইট খোলা হচ্ছে জেনে প্রথমে আমি মহান আল্লাহ তায়া’লার দরবারে শোকরিয়া আদায় করছি এবং বোর্ডের সকল কর্মকতা- কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বর্তমান যুগ আধুনিক তথ্য প্রযুক্তির যুগ। বিজ্ঞানের উন্নতির...

বিস্তারিত